সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ে যুবকের মৃত্যু

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর মিয়া (২১) নামে ময়মনসিংহের গফরগাঁওয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

গত শনিবার (২৯ আগস্ট) জেদ্দা শহরে সৌদি আরব সময় রাত ১২ টার দিকে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

নিহত প্রবাসী যুবক জাহাঙ্গীর গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামের কুয়েত প্রবাসী শাহজাহান মিয়ার ছেলে।তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহত জাহাঙ্গীরের ফুফা জায়েদুর রহমান সুমন বলেন, জাহাঙ্গীর প্রায় এক বছর আগে উন্নত জীবনের আশায় সৌদি আরব যান। সে সৌদি আরবের জেদ্দা শহরে বসবাস করে সেখানে একটি কোম্পানিতে চাকুরি করতেন।
শনিবার রাতে অফিস থেকে ফিরে বাসা এসে আবার প্রয়োজনীয় জিনিস কিনতে স্থানীয় একটি দোকানে যাওয়ার পথে সৌদি আরব সময় রাত ১২টার দিকে একটি গাড়ি জাহাঙ্গীরকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সৌদি আরবের পুলিশ মরদেহটি উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখে।
তিনি আরও বলেন, তার স্ত্রী ও ১১ মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে।

পরিবারের সদস্যরা তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপ কামনা করেছেন।
###


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!