জাহাঙ্গীর আলম,হোসেনপুর(কিশোরগঞ্জ)।।
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মঙ্গলবার যোগদান করেছেন ৩৬-তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের অত্যন্ত মেধাবী অফিসার রেকসোনা খাতুন। এর আগে তিনি যশোর জেলার কেশবপুর উপজেলা নিবার্হী অফিসার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, রেকসোনা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ( সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ৩৩-তম বিসিএসে (নন-ক্যাডার) পদে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে প্রথম কর্মজীবন শুরু করেন। এরপর তিনি ৩৪-তম বিসিএস শিক্ষা ক্যাডারে সরকারি কলেজে কিছুদিন শিক্ষকতা করেন। সবশেষ ৩৬-তম বিসিএস পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। এরই ধারাবাহিকতায় তিনি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও পরে তিনি কেশবপুর উপজেলা নিবার্হী অফিসারের পাশাপাশি এসিল্যান্ড (ভূমি) ও পৌর প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করে সুখ্যাতি অর্জন করেন। উল্লেখ্য, যশোরের কেশবপুরে প্রায় দেড় বছর ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর মানবিক ও জনকল্যাণমুখী উদ্যোগ সর্বস্তরের মানুষের মাঝে দারুণভাবে প্রশংসিত হয়। তাই হোসেনপুর উপজেলাবাসীর প্রত্যাশা তাঁর মেধা,মনন,গতিশীল নেতৃত্ব, প্রশাসনিক দক্ষতা এবং জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন আরো অধিকতর বেগবান হবে। এতে সুফল পাবেন হোসেনপুর উপজেলার সর্বস্তরের মানুষ।