কন্যা ধর্ষণের অভিযোগে পিতাসহ গ্রেফতার ২

শেয়ার করুন :

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি।।

আঠারো বছর বয়সী বিবাহিত নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে পিতাসহ এক অটোচালকের বিরুদ্ধে। ঘটনাটি গত ৭ আগষ্ট শুক্রবার গভীর রাতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার হাতিখলা গ্রামে নিজ বাবা বাড়িতে ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) ধর্ষিতার দায়েরকৃত গফরগাঁও থানা মামলার ভিত্তিতে পিতাসহ অটোচালককে গ্রেফতার করেছে পুলিশ।পরে অভিযুক্ত দুইজনকে জিজ্ঞাসাবাদ শেষে ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ধর্ষিতার পিতা গফরগাঁও ইউনিয়নের হাতিখলা গ্রামের মৃত সোবহান মিয়ার ছেলে ইদ্রিস আলী (৫৭) ও একই গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে অটো চালক আবুল কালাম (২২)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ৪ বছর পূর্বে ধর্ষিতা কন্যার বিয়ে হয়। এরপর থেকে স্বামীর সাথে গফরগাঁও পৌর‌ শহরে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। সন্তানদি না হওয়ায় ঐ বিবাহিত কন্যা
কবিরাজের মাধ্যমে চিকিৎসা করাচ্ছিলেন।
গত ৭ আগস্ট শুক্রবার গৃহবধূর পিতা ইদ্রিস আলী সন্তানের জন্য মেয়েকে কিশোরগঞ্জ জেলার পাগলা মসজিদে উদ্দেশ্যে একটি অটো নিয়ে যাত্রা করে। কিন্তু পাগলা মসজিদে না গিয়ে সন্ধ্যার পর কন্যাকে নিয়ে হাতিখলা নিজ বাড়িতে যায়। পরে গভীর রাতে প্রথমে জোরপূর্বক অটো চালক আবুল কালাম একাধিকবার এবং পরে পিতা ইদ্রিস আলী ধর্ষণ করে।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) কন্যা নিজেই বাদী হয়ে গফরগাঁও থানায় একটিম্প ধর্ষণ মামলা দায়ের করেন।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়া মাত্র দুইজনকে গ্রেফতার করা হয়েছে। থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করেছে তারা। পরে জবানবন্দি রেকর্ড করতে তাদের ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।
####

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!