গফরগাঁওয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার
পাঁচবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার সার্বিক মান উন্নয়ন কল্পে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (১৩ আগষ্ট) দুপুরে স্কুল হলরুমে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাঁচবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল হকের সভাপতিত্বে সভায় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, স্কুল পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা এসএসসি পরীক্ষার খারাপ ফলাফলে অসন্তোষ প্রকাশ করেন এবং আগামী ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে এ অভিভাবক সমাবেশ থেকে শিক্ষকদের শিক্ষা মান্নোনয়নে কাজ করা অনুরোধ জানান।

সমাপনী বক্তব্যে প্রধান শিক্ষক মোঃ নাজমুল হক স্কুলের শিক্ষক ও অভিভাবকবৃন্দের যৌথ প্রচেষ্টায় বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখা এবং ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ সেরা ফলাফল অর্জনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।
###


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!