বাংলাদেশ খেলাফত মজলিস গফরগাঁও উপজেলা শাখার কমিটি পুনর্গঠন সম্পন্ন

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার আওতাধীন গফরগাঁও উপজেলা শাখার কমিটি গঠন উপলক্ষে এক দায়িত্বশীল সভা ও কমিটি পুনর্গঠন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগষ্ট) সকালে গফরগাঁও জামিয়া মদিনাতুল উলুম কওমী মাদরাসা আয়োজিত এক সভায় নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন এবং নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ পাঠ করান ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করীম।

সংগঠনের সভাপতি মাওলানা মুমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা নুরুল আমিন রহমানী।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা ডাঃ আজহারুল ইসলাম ও মুফতি নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ফজলুর রহমান, বাইতুল মাল সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, সহ-বাইতুল মাল সম্পাদক মুফতি রফিকুল ইসলামসহ জেলা ও থানা শাখার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

সভায় মাওলানা মুমিনুল ইসলামকে সভাপতি এবং মাওলানা ইলিয়াস আহমদ ফরাজীকে সাধারণ সম্পাদক ও মাওলানা মুনিরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ খেলাফত মজলিস গফরগাঁও থানা শাখার কমিটি ঘোষণা করা হয়।
উক্ত সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং দাওয়াতি ও জনকল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
###


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!