ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন।।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে এবং গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ব্যানারে ময়মনসিংহে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) নগরীর টাউন হল মোড়স্থ জুলাই চত্বর থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওঃ কামরুল আহসান এমরুল। যমপ্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর, আব্দুল করিম ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র প্রার্থী ও ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামী সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা এনসিপি আহ্বায়ক এডভোকেট এটিএম মাহাবুব উল আলম।ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সভাপতি জাকির হোসেন।
ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মুঈন খান। ময়মনসিহ জেলা জাতীয় যুবশক্তি(এনসিপি)আহবায়ক ফয়সাল ফারনিম,
ময়মনসিংহ জেলা ছাত্রশক্তি আহ্বায়ক মোঃ আলী।

ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামী নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল। জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা সেক্রেটারি মাওঃ মোজাম্মেল হক আকন্দ। ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামী এসিস্ট্যান্ট সেক্রেটারি আনোয়ার হাসান সুজন, মাহবুবুল হাসান শামীম। ময়মনসিংহ মহানগর যুব বিভাগ সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারী ।

সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের আহ্বান জানান। পাশাপাশি গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি পুনর্ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় গুলোতে হেলমেট বাহিনী দিয়ে সন্ত্রাসী কার্যক্রম দ্রুত বন্ধ করতে হবে অন্যথায় এর পরিনাম ভালো হনে না। বিদ্যুতের ভুতুড়ে মূল্যবৃদ্ধি, ঘন ঘন লোডশেডিং, তীব্র গ্যাস সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতিতে জনজীবনের দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন। তারা বলেন, জনগণের মৌলিক সমস্যাগুলোর দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিও পুনর্ব্যক্ত করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!