ময়মনসিংহের তিন জুলাই শহীদের কবরে শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও জিয়ারত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে তিন জুলাই শহীদের কবর জিয়ারত করেন উপজেলা প্রশাসন।

বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ এবং সহকারী কমিশনার (ভৃমি) আমির সালমান রনি এর নেতৃত্বে তিন জুলাই শহীদদের কবরে শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও কবর জিয়ারত করা হয়।

তিন জুলাই শহীদরা হলেন- দক্ষিণ গফরগাঁও উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের স্বল্পপুনিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে কবির ও লংগাইর ইউনিয়নের বাগেরগাঁও গ্রামের আবুল বাসারের ছেলে আব্দুন নূর এবং গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের চরকামারিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে কামরুজ্জামান।

এ সময় গফরগাঁও থানার ওসি মো. মনিরুজ্জামান, পাগলা‌ থানার ওসি মোঃ আমিনুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা বদরুল আলম সহ অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন ।
##


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!