মোঃ জাকির হোসেন।।
‘মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ময়মনসিংহ প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজনে এবং প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন এবং প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ চাঁদ মিঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্ল্যাহ কাজল।
অনুষ্ঠানে বক্তারা তরুণ প্রজন্মকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে, নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে এবং একটি সুস্থ-সুন্দর সমাজ গঠনে এই সেমিনারে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। উঠতি বয়সের কোমলমতি শিক্ষার্থীরা যাতে মাদকের কুফল ও ভয়াবহতা সম্পর্কে সচেতন হতে পারে এবং এ থেকে বিরত থাকতে পারে, তার জন্য বিস্তারিত আলোচনা হয়।
আসুন আমরা সবাই মিলে মাদককে ‘না’ বলি এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলি।