নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সদর দপ্তর নয়াবাড়ি মৌজা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার গেজেটভুক্ত সদর দপ্তর দক্ষিণ এলাকায় প্রাণকেন্দ্র কান্দিপাড়ার পাশে (জে এল ১৪৩ নং) নয়াবাড়ি মৌজা পরিদর্শন করলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে কান্দিপাড়ায় নয়াবাড়ি মৌজা পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার উপস্থিত জনগণের মতামত নেন। এবং মতামত অনুযায়ী দ্রুত দক্ষিণ গফরগাঁও উপজেলা স্থাপনের বিষয়ে আশ্বস্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, গফরগাঁও উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আমির সালমান রনিসহ অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ ইসহাক, সাবেক সাংগঠনিক সম্পাদক এ.কে.এম আনছার উদ্দিন, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, বিএনপি নেতা আব্দুস ছালাম বেপারী, জাহিদ হাসান স্বপনসহ অনেকেই।

এছাড়াও এ সময় দক্ষিণ গফরগাঁও উপজেলার ৮টি ইউনিয়নের হাজার হাজার মানুষ উপস্থিত থেকে আনন্দ উল্লাস প্রকাশ করেন।
##


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!