গফরগাঁওয়ে পাঁচদিনব্যাপী গাইড গাইডার বেসিক কোর্স প্রশিক্ষণ উদ্বোধন

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন ময়মনসিংহ অঞ্চলে আয়োজনে ৫দিনব্যাপী গাইড গাইডার বেসিক কোর্স প্রশিক্ষণ শুরু হয়েছে।

গত রোববার সকালে স্থানীয় খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন ময়মনসিংহ অঞ্চলে আঞ্চলিক কমিশনার ও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা খান।

গাইড গাইডার বেসিক কোর্স প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন ময়মনসিংহ জেলা কার্যালয়ে ট্রেইনার সালেহা বেগম।

এতে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষিকা প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নেন। এই কোর্স আগামী ২৩ জুলাই সমাপনী মাধ্যমে শেষ হবে।

এসময় বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন গফরগাঁও শাখার স্থানীয় কমিশনার ও সভানেত্রী এবং খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীনা দেবনাথ, সাধারণ সম্পাদক ও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হাছিনা মমতাজ ও কোষাধ্যক্ষ ও চারিপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা বেগম উপস্থিত ছিলেন।
###


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!