হোসেনপুরে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে দেখে নেয়ার হুমকি।

শেয়ার করুন :

জাহাঙ্গীর আলম,হোসেনপুর (কিশোরগঞ্জ)।।
কিশোরগঞ্জের হোসেনপুরে চরকাটিহারী ডুবির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও সহকারী শিক্ষক বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম অব্যবস্থাপনার সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক সংগ্রাম পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ শামছুল হককে দেখে নেয়ার হুমকি দিয়েছেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফর রহমান।
সোমবার (২০ জুলাই) সকাল ১১টা ০৫ মিনিটে ০১৯২১৬৩৫১৭৫ নম্বর মোবাইল থেকে ফোন করে এই হুমকি প্রদান করা হয়। প্রায় ২ মিনিট ২৯ সেকেন্ড ধরে কথোপকথনে তিনি নানা ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন ওই অসাধু শিক্ষক।এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হওয়ায় তারা ওই সহকারী শিক্ষকের শাস্তির দাবি জানান। সরেজমিনে তথ্য সংগ্রহকালে সাংবাদিক শামছুল হক জানান, সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতেই নিউজটি করা হয়। কিন্তু অকারণে তার উপর ক্ষিপ্ত হয়ে শায়েস্তা করার হুমকি ও নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন। এর মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরার চেষ্টা করেন। এমন হলে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হুমকির মুখে পড়বে। তাই ন্যায় বিচারের জন্য উপজেলা নির্বাহী অফিসারসহ শিক্ষামন্ত্রীর সু দৃষ্টি কামনা করে জরুরি প্রতিকার দাবি করেন।
এ ব্যাপারে হোসেনপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান চন্দনসহ অনেকেই জানান, কোনো সাংবাদিক যদি মিথ্যা নিউজ করে থাকে,তাহলে প্রেসক্লাবে এসে প্রতিকার চাইতে পারতেন। মিথ্যা নিউজ হয়ে থাকলে তা সংশোধনের পথ খোলা আছে। কিন্তু কেউ হুমকি দেবে তা সাংবাদিক সমাজ মেনে নেব না।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক লুৎফর রহমানের বক্তব্য  নেয়ার জন্য একাধিকবার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!