ভালুকা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে আইনজীবি আজিজুল হক খানের মতবিনিময়

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

ময়মনসিংহের ভালুকা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিশিষ্ট আইনজীবী ও দুদকের পিপি অ্যাডভোকেট আজিজুল হক খান। শনিবার (১৮ জুলাই) রাতে ওই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন সামাজিক, আইনগত ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এ সময় উপস্থিত সাংবাদিকরা স্থানীয় বিভিন্ন সমস্যা, উন্নয়ন কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গণমাধ্যমের নানা চ্যালেঞ্জ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। অ্যাডভোকেট আজিজুল হক খান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক মতবিনিময় অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় ভালুকা প্রেসক্লাবের সভাপতি মো: মাইন উদ্দিন, সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন, সাংবাদিক আসাদুজ্জামান ফজলু, মোবাশ্ব্যারুল ইসলাম সবুজ, মনিরুজ্জামান খান, শাহ মো: হাছান, আতাউর রহমান তরফদার, কামরুল আরেফিন ও হুমায়ুন কবিরসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!