হোসেনপুর পৌরসভার মেয়র পদে অধ্যাপক নুরুল হককে জামায়াতের প্রার্থী ঘোষণা।

শেয়ার করুন :

জাহাঙ্গীর আলম হোসেনপুর (কিশোরগঞ্জ) থেকে।।

কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে অধ্যাপক মোঃ নুরুল হককে জামায়াতে ইসলামীর একক প্রার্থী ঘোষণা করা হয়েছে।
গত শুক্রবার (১৭ জুলাই )বিকালে পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে জামায়াতের একক মেয়র প্রার্থী হিসেবে অধ্যাপক নূরুল হকের নাম ঘোষণা করা হলে সভায় উপস্থিত সংশ্লিষ্ট সবাই সমর্থন জানান।
জানাযায়, হোসেনপুর পৌর জামায়াতের সভাপতি মাওলানা আজহারুল ইসলামের সভাপতিত্বে ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা জামায়াতের আমীর ও মেয়র প্রার্থী অধ্যাপক নূরুল হক, উপজেলা জামায়াতের বর্তমান আমীর মো: আমিনুল হক, অধ্যাপক জৈন উদ্দিন, অধ্যাপক এডিএম মুহিবুল্লাহ, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আজহারুল ইসলাম, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি ওমর ফারুক, উপজেলা যুব জামায়াতের সভাপতি প্রভাষক ফারহান হোসেন, মোঃ রহমত আলী প্রমুখ। উল্লেখ্য, দলের ক্লিন ইমেজধারী নেতা অধ্যাপক মোঃ নুরুল হক দীর্ঘদিন ধরে হোসেনপুর সরকারি কলেজে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে সুনামের সাথে কর্মজীবন শেষ করে নিজেকে জনসেবামূলক কর্মকান্ডে
সম্পৃক্ত রেখেছেন। তাই দলীয় সিদ্ধান্তের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানিয়ে তিনি সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!