​হোসেনপুরে রাষ্ট্রীয় শোক দিবসেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়নি: সরকারি নির্দেশনা উপেক্ষিত।

শেয়ার করুন :

জাহাঙ্গীর আলম,হোসেনপুর (কিশোরগঞ্জ)।।
কাতারের শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের নির্দেশনা থাকলেও কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়ন ভূমি অফিসের ক্ষেত্রে ওই নির্দেশনা মানা হয়নি। মূলত:প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়নি।
বুধবার (১৫ জুলাই ) ​সরেজমিনে সকাল ১১টা ৪২ মিনিটে হোসেনপুর হাজিপুর বাজার ভূমি অফিসে গিয়ে দেখা যায়, সেখানে জাতীয় পতাকা টাঙ্গানো হলেও । জাতীয় পতাকা বরাবরের মতো রয়েছে। যা বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
​এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা জানান, “রাষ্ট্রীয় শোক উপলক্ষে অর্ধনমিত পতাকা সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টাঙিয়ে রাখার স্পষ্ট নির্দেশনা রয়েছে।” তবে মাঠ পর্যায়ের এই অনিয়মের বিষয়ে তিনি খতিয়ে দেখার আশ্বাস দেন। ​তবে উপজেলার জিনারী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল কালাম জোটন বলেন, এ বিষয়টি আমার জানা নেই, ভুল বশত এমন হয়েছে।
উল্লেখ্য, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে বাংলাদেশে সরকার। কিন্তু হোসেনপুরের এমন চিত্র সরকারের নির্দেশনার প্রতি চরম অবজ্ঞা। তাই স্থানীয় সচেতন মহল এবিষয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে জরুরি প্রতিকার দাবি করেছেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!