রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে অবৈধ খরা ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার রাওনা ইউনিয়ন অংশে শিলা নদীর থেকে খরা ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
এদিকে শিলা নদীতে আড়াআড়ি বাধ দিয়ে খরা জালের স্থাপনের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ৩টি স্থায়ী বাধসহ খরা জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করে এবং উক্ত অপরাধের জন্য ১ জনকে জরিমানা করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তাহমিনা খাতুন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনির নেতৃত্বে মোবাইল কোর্ট এর মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়।
এসময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং গফরগাঁও থানা পুলিশের সদস্য ও স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।
অভিযানের সময় শিলা নদীসহ অন্যান্য জলাশয়ে স্থায়ী স্থাপনাগুলোকে অপসারণের জন্য নির্দেশ প্রদান করা হয়।
#####