রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও শাখা সাবেক সোনালী ব্যাংকের কর্মকর্তা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সহ-সভাপতি ও গফরগাঁও থিয়েটারে সাধারণ সম্পাদক, বিশিষ্ট নাট্যকার সুলতান আহমেদ (৬৫) শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে সহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত কিডনি জটিলতায় চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে গফরগাঁওয়ে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমেছে।
বাদ জোহর মরহুমের প্রথম জানাযা নামাজ গফরগাঁও কেন্দ্রীয় আযহার মসজিদে এবং বাদ আসর দ্বিতীয় জানাযা নামাজ মরহুমের নিজ বাড়ি দক্ষিণ গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের চাকুয়া গ্রামে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, গফরগাঁও থিয়েটার,গফরগাঁও সাহিত্য সংসদ ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক, ব্যবসায়ী ও সাংবাদিকরা শোক প্রকাশ করেছেন।
####