জাহাঙ্গীর আলম, হোসেনপুর (কিশোরগঞ্জ)।।
হোসেনপুর থানা পুলিশ গত এক মাস পূর্বে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কে হত্যা করে ফেলে রাখা ময়মনসিংহের ত্রিশাল এলাকার রনি মিয়ার হত্যার সাথে জরিত থাকার অভিযোগে নাটোর জেলার গুরুদাসপুর থেকে ৩ আসামীকে গ্রেফতার করেছে। হোসেনপুর থানার অফিসার ইনচার্য (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলামের নির্দেশে মামলার তদন্তকারী অফিসার এসআই খালিদ শেখ তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে হোসেনপুর থানার একদল পুলিশ নাটোর জেলার গুরুদাসপুর থানা পুলিশের সহায়তায় এক বিশেষ অভিযান পরিচালনা করে ১১জুলাই বৃহস্পতিবার সকালে রনি হত্যকান্ডে জরিত আসামী মোঃ আজাদুল ইসলাম (২০) পিতা-মোঃ কিয়াম উদ্দিন ইসলাম, সাং-চন্দ্রপুর মাঝপাড়া, থানা-গুরুদাসপুর, জেলা-নাটোর, আসামী মো: সৌরভ(১৯) পিতা-সাইফুল ইসলাম, সাং-চন্দ্রপুর মাঝপাড়া, থানা-গুরুদাসপুর, জেলা-নাটোর এবং ৩নং আসামী সরজিৎ কুমার (২৭)পিতা-মৃত হরিশচন্দ্র কুমার, সাং-ডুবারপাড়া, পোষ্ট-পুরুলিয়া, থানা-গুরুদাসপুর জেলা- নাটোর। তাদেরকে গুরুদাসপুর থানাধীন এলাকার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে হোসেনপুর থানায় আনা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তথ্য মোতাবেক নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন চন্দ্রপুর বীরবাজার এলাকা থেকে একটি মাঝারি সাইজের ট্রাক রেজি নং-ঢাকা মেট্রো- ১২-৬৭৬১ এবং হত্যার কাজে ব্যবহৃত লোহার পাইপ, লিভার, হ্যান্ডেল উদ্ধার দয়া হয়েছে। উল্লেখ্য গত ৯ জুন ২০২৬ সকালে হোসেনপুর থানাধীন ডাহরা তালিমুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও এতিমখানার সামনে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের পাশ থেকে ১ ব্যক্তির মরদেহ ও ১ জনকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এবং নিহত ব্যক্তির সুরতহাল ও পোস্ট মর্টেমের ঘটনার প্রাথমিক তদন্তে পুলিশ জানান, গত ০৯/০৬/২০২৬ ইং তারিখ রাত অনুমান ৩.৩০এর দিকে ময়মনসিংহের গফরগাও উপজেলায় খুরশিদমহল ব্রীজের পশ্চিমে মাছবাহী ট্রাকে ৩ জন মাছ চুরি করতে উঠলে গাড়ীর লোকজন তাদের ধরে ফেলে এবং গাড়িতে থাকা লোহার হ্যান্ডেল, হুইল রেঞ্জ, লোহার ভারী লিভার ও লোহার পাইপ দিয়ে মোঃ আসিফ (২২) মনি মিয়া (২৪) ইউসুফ (২৩) কে পিটিয়ে গুরুতর জখম করে তবে কৌশলে ইউসুফ মিয়া গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। এ ঘঠনায় হোসেনপুর থানায় মামলা হলে মামলার তদন্তকারী অফিসার এসআই খালিদ শেখ তথ্য প্রযুক্তিম সহায়তায় হত্যার কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো ১২-৬৭৬১ নম্বরের ট্রাক এবং লোহার পাইপ, লিভার, হ্যান্ডেলসহ আসামীদের গ্রেফতান কয়েছে। ১১ জুলাই বিকেলে আসামীদের আদালতে পাঠানো হয়েছে ৷