ভালুকায় মৎস্য খামার দখলকে কেন্দ্র করে হামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

ময়মনসিংহের ভালুকায় মৎস্য খামার দখলকে কেন্দ্র করে হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন একটি পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ভালুকা বাসস্ট্যান্ডে অবস্থিত সেভেন স্টার হোটেলে উপজেলার খুর্দ গ্রামের হামলায় আহত খাইরুল ইসরামের পরিবার

ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে একটি মৎস্য খামার লিজ নিয়ে পরিচালনা করে আসছিলেন খাইরুল ইসলাম। বেশ কিছুদিন আগে প্রতিপক্ষ একই এলাকার মৃত সালাম ফকিরের ছেলে আবু রাসেল ফকির খামারটি দখলে নেয়ার পাঁয়তারা করে আসছেন। এরই জের হিসেবে খাইরুলকে ফাসানোর জন্য রাসেল ফকির ১৩ মে দেশীয় অস্ত্রের মুখে জোর পূর্বক ভূক্তভোগীদের একটি বক্তব্য রেকর্ড করে ফেইসবুকে মিডিয়ায় প্রচার করেন। এতেকরে এলাকায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। ভূক্তভোগীদের দাবী ওই বক্তব্যটি তারা স্বেচ্ছায় দেয়নি। তাছাড়া ১৪ মে সন্ধ্যায় রাসেল ফকিরের নেতৃত্বে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ৮/১০ জনের একটি দল খাইরুলের উপর হামলা করে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে খাইরুলকে উদ্ধার করে প্রথমে ভালুকা সরকারী হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  লিখিত বক্তব্যে তারা দাবী করেন ওই সময় তারা তীব্র মানসিক চাপে ও ভীতির মধ্যে ছিলেন, তাদের জীবন ঝুকির মধ্যে ছিল। সোস্যাল মিডিয়ায় প্রচারিত বক্তব্যটি তাদের আসল বক্তব্য ছিলনা । তাই সত্য প্রকাশ করার জন্য তারা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরেন। সোস্যাল মিডিয়ায় তাদের পূর্বের বক্তব্যে বিভ্রান্ত্র না হওয়ার জন্যও তারা সকলের প্রতি অনরোধ জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, খাইরুলের স্ত্রী আসমা খাতুন, ছেলে আশিক ফকির, আইনাল খার স্ত্রী লিপি খাতুন, বিল্লাল খানের স্ত্রী আকলিমা, মাহফুজ মন্ডলের ছেলে মাসুম ও মজিবুরের ছেলে স্বাধীন।

এ বিষয়ে বক্তব্য জানার জন্য একাধিকবার চেষ্টা করেও অভিযুক্ত রাসেল ফকিরের সাথে কথা বলা সম্ভব হয়নি।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!