গফরগাঁওয়ে ঘাগড়া পোড়াবাড়ীয়া মাদ্রাসার পাঁচজন শিক্ষার্থী মেধা তালিকায় গৌরবোজ্জ্বল স্থান অর্জন ও বৃত্তি-সনদ গ্রহণ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থীরা আবারও ঈর্ষণীয় সাফল্যের স্বাক্ষর রেখেছেন।

ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী পরিচালিত ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যার ৩০তম বৃত্তি পরীক্ষা ও ৭ম কেন্দ্রীয় পরীক্ষায় এবারও ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসায় থেকে পাঁচজন মেধা তালিকা স্থান পেয়েছেন।

গত বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিত মজলিসে উমূমী ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি মোস্তাফিজুর রহমান (চরবহুলী) বোর্ডের চেয়ারম্যান, কো-চেয়ারম্যান ও দায়িত্বশীল আসাতিযায়ে কেরাম-এর হাত থেকে উক্ত মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের পাঁচটি মেধাবৃত্তির সনদ ও পুরস্কার গ্রহণ করেন।

ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যার ৩০তম বৃত্তি পরীক্ষা ও ৭ম কেন্দ্রীয় পরীক্ষায় এ মাদ্রাসা থেকে ১৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে শতভাগ কৃতকার্য এবং ১২ জন মুমতায (এ-প্লাস) ও ২য়, ৪র্থ, ৬ষ্ঠ, ৭ম ও ৩৮তম
সম্মিলিত মেধা তালিকায় স্থান পেয়েছে।

এই গৌরবোজ্জ্বল সাফল্যের জন্য শিক্ষার্থীদের, আসাতিযায়ে কেরাম, অভিভাবকমণ্ডলী এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট শিল্প উদ্দোক্তা, সমাজসেবক ও পিবাড়ীয়া গ্রুপের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান খান রানা।

তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাদ্রাসার মোতাওয়াল্লী, সভাপতি, পরিচালনা কমিটি, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর প্রতি। তাঁদের আন্তরিক সহযোগিতা, দোয়া ও সার্বিক পৃষ্ঠপোষকতাই এই ধারাবাহিক সাফল্যের অন্যতম ভিত্তি।

এ বিষয়ে মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি মোস্তাফিজুর রহমান (চরবহুলী) বলেন, আমরা ভবিষ্যতেও কুরআন-সুন্নাহভিত্তিক বিশুদ্ধ দ্বীনি শিক্ষা, আদর্শ চরিত্রবান ও যোগ্য আলেম তৈরির লক্ষ্যে আরও বৃহত্তর পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। মহান আল্লাহ তাআলা আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন, সকল প্রকার ফিতনা, ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা থেকে হেফাজত করুন এবং দ্বীনের খেদমতকে আরও বেগবান করার তাওফীক দান করুন।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!