তারাকান্দায় মাদকের টাস্কফোর্স অভিযান, আটক ৩ জনকে বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মাদকের টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে। এ সময় ভাম্যমান আদালতে মাধ্যমে ৩ জনকে বিনাশ্রম কারাদন্ড এবং ১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই ) গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযানের এক পর্যায়ে কাকনী ইউনিয়নের বাঁশতলা এলাকায় জনৈক ফারুকের বাড়িতে মাদকসেবনরত অবস্থায় আশরাফ ফকিরের পুত্র সেলিম ফকির, মুসলিম ফকির এবং মৃত জসিম উদ্দিনের পুত্র আবুল হাসেম কে আটক করা হয়৷ অভিযুক্ত ৩ জনের দোষ স্বীকার এবং উপস্থিত ব্যাক্তিদের স্বাক্ষীর ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় ৩ জনকে যথাক্রমে ৬ মাস, ২ মাস এবং ১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়৷

অভিযুক্ত আরেকজন রমজান আলীর পুত্র ফারুক এর নিকট ৪ গ্রাম পরিমাণ হিরোইন পাওয়া যায় এবং তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিরোইনের ব্যাবসার সাথে তার জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। তার নামে নিয়মিত মামলা দায়েরের জন্য মাদকনিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ এর পরিদর্শক জনাব কানিজ ফাতেমা-কে নির্দেশ দেয়া হয়৷

টাস্কফোর্স অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আমিনুল ইসলাম। সার্বিক সহযোগিতা ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস, এম, নাজমুস ছালেহীন ৷ এ সময় তারাকান্দা থানা পুলিশের একটি টিম, আনসার সদস্য এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন৷

উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, তারাকান্দা উপজেলাকে মাদকমুক্ত করতে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে উল্লেখ করে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে৷
তিনি সকল শ্রেণি পেশার মানুষকে সচেতন হওয়ার অনুরোধ করেন এবং মাদকসংক্রান্ত যেকোন তথ্য থানা পুলিশ অথবা উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য আহবান জানান৷


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!