রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও- পাগলা থানাবাসী এবং দেশ ও বিশ্বের সমগ্র মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমানে ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির সদস্য এ্যাডঃ আল ফাতাহ্ খান।
তিনি বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা।
মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করি।
এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। ঈদুল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তোষ্টির উদ্দেশ্যে আমরা আমাদের প্রিয় পশু কোরবানি করে থাকি। প্রকৃতপক্ষে কোরবানির পশুর মাংস আল্লাহর কাছে পৌঁছায়না, পৌঁছায় আমাদের তাকওয়া। ঈদুল আযহার প্রকৃত শিক্ষা সবার জীবনে প্রতিফলিত হোক এই কামনা করে তিনি খুশির এই উৎসবে ময়মনসিংহের গফরগাঁও -পাগলায় সর্বস্তরের জনগনকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন এর খুশি সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও ছড়িয়ে পড়ে এবং সবাই ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনে একসাথে এগিয়ে যায়।
এ্যাডঃ আল ফাতাহ্ খান গফরগাঁও ও পাগলা থানাবাসীর সার্বিক সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং মহান আল্লাহ তায়ালার কাছে সকলের কুরবানি কবুল হওয়ার প্রার্থনা জানান।
তিনি বলেন, “ত্যাগের মহিমায় আলোকিত হোক প্রতিটি হৃদয়, মানবতার বন্ধনে আরও দৃঢ় হোক আমাদের সমাজ।”
তিনি আরো বলেন, আমি সকলের অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সর্বস্তরের জনগনের মাঝে।
তিনি সবাইকে আবারও পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
#####