পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গফরগাঁও ও পাগলাবাসীকে নুরুজ্জামান রানার শুভেচ্ছা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গফরগাঁও উপজেলা ও পাগলা থানাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন শিল্প উদ্যোক্তা ও সমাজসেবক, পিবাড়ীয়া গ্রুপ এর চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান রানা।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা শুধু আনন্দের উৎসব নয়, এটি ত্যাগ, আত্মশুদ্ধি, মানবতা ও মহান আল্লাহর প্রতি আনুগত্যের এক অনন্য শিক্ষা। কুরবানির এই মহান আদর্শ আমাদের জীবনে সত্য, ন্যায়, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগাক।

তিনি আরও বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন এর খুশি সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও ছড়িয়ে পড়ে এবং সবাই ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনে একসাথে এগিয়ে যায়।

মোঃ নুরুজ্জামান রানা গফরগাঁও ও পাগলাবাসীর সার্বিক সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং মহান আল্লাহ তায়ালার কাছে সকলের কুরবানি কবুল হওয়ার প্রার্থনা জানান।

শেষে তিনি বলেন, “ত্যাগের মহিমায় আলোকিত হোক প্রতিটি হৃদয়, মানবতার বন্ধনে আরও দৃঢ় হোক আমাদের সমাজ।”

তিনি সবাইকে আবারও পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!