নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে তারেক রহমানের ত্রিশাল আগমনকে ঘিরে ভালুকায় বিএনপির পরামর্শ সভা

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আগামী ২৩ মে ২০২৬ শনিবার তারেক রহমানের ত্রিশাল আগমনকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে ভালুকা উপজেলা বিএনপির এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন, জাতীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক ফখরউদ্দিন আহমেদ বাচ্চু। এতে ভালুকা উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় আগামী ২৩ মে ত্রিশালে আয়োজিত কর্মসূচিকে সফল করতে ব্যাপক প্রস্তুতি, নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। নেতৃবৃন্দ বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এতে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

সভায় বক্তারা দলের ঐক্য, শৃঙ্খলা ও গণমানুষের পাশে থাকার আহ্বান জানান। পাশাপাশি আগামীর রাজনৈতিক কর্মসূচি সফল করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এ সময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!