রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার স্কাউটিং কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) দুপুরে বাংলাদেশ স্কাউটস, গফরগাঁও উপজেলা আয়োজনে মাওলানা শামছুল হুদা পাঁচবাগী (রঃ) মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার সভাপতি এন. এম আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোস্তফা কামাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দীন, ইসলামিয়া সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক শিব্বির আহমেদ, বাংলাদেশ শিক্ষক সমিতি, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও আলীমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম মমতাজ উদ্দিন, বাংলাদেশ শিক্ষক সমিতি, গফরগাঁও উপজেলা শাখার সভাপতি ও ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীনা দেবনাথ সহ আরো অনেকেই প্রমূখ।
#####