নতুন কুঁড়ি স্পোর্টস ফাইনালে গফরগাঁও উপজেলা বালক দল

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ ময়মনসিংহ জেলা পর্যায়ের ফুটবল খেলা ফাইনালে উঠেছে গফরগাঁও উপজেলা বালক দল।

বুধবার (৬ মে) ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় ফুলবাড়িয়া উপজেলাকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে গফরগাঁও উপজেলা বালক দল।

গফরগাঁও অনূর্ধ্ব-১৪ দলের এই গৌরবময় অর্জনে উপজেলা জুড়ে বইছে আনন্দের জোয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিজয়ী দলের ছবি। ক্রীড়া সংগঠকরা বলছেন, এই কিশোররাই হবেন আগামী দিনের জাতীয় দলের তারকা।
##


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!