ভালুকায় মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপন উচ্ছেদ অভিযান 

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

ময়মনসিংহের ভালুকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের যানজট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে সড়কের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

জানা যায়, সওজের জায়গা দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা, দোকানঘর ও ফুটপাত দখলকারী ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে দেয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইন, ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, মহাসড়কে যানজট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। সামনে ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জয়ন্তীর অনুষ্ঠান থাকায় সড়কের শৃঙ্খলা ও সৌন্দর্যবর্ধনের বিষয়টিও গুরুত্ব দেয়া হয়েছে।

 

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন বলেন, মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়মিত কার্যক্রমের অংশ। এটি কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়। এর আগেও এ ধরনের অভিযান চালানো হয়েছে। তিনি আরও জানান, ত্রিশালে নজরুল জয়ন্তী উপলক্ষে মহাসড়কে যানজট কমানো এবং সড়কে শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!