গফরগাঁওয়ে শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা ও আলোচনা সভা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২ মে) সন্ধ্যায় উপজেলার উস্থি ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক গফুর হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিক দল নেতা শাহ নয়ন।

প্রধান অতিথির বক্তব্যে গফুর হাসান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এ সংগঠন মেহনতি মানুষের আস্থার ঠিকানা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকরা আজ দিশেহারা। ৪৭ বছরের পথচলায় শ্রমিক দল যেমন শ্রমিকের পাশে ছিল, আগামীতেও থাকবে।

অনুষ্ঠানে উপজেলা ও উস্থি ইউনিয়ন শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
###


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!