নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ ময়মনসিংহ সদরকে হারিয়ে বিজয়ী গফরগাঁও উপজেলা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ ফুটবল টুর্নামেন্টের (বালক বিভাগে) টাইব্রেকারে ময়মনসিংহ সদরকে ২-১ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে গফরগাঁও উপজেলা দল।

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” ময়মনসিংহ জেলা পর্যায়ে শনিবার (২ মে) বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

সিলেট থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ উদ্বোধনের পর তাঁরই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বৃষ্টিভেজা মাঠে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছে গফরগাঁও উপজেলা দলের খুদে ফুটবলাররা। গোলরক্ষকের দৃঢ়তায় টাইব্রেকারে জয় নিশ্চিত করে তারা।

নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ার পর টাইব্রেকারে গফরগাঁও উপজেলা ২-১ গোলে ব্যবধানে ময়মনসিংহ সদরকে হারিয়ে জয় তুলে নেয়।

এই জয়ে গফরগাঁও উপজেলায় বইছে আনন্দের বন্যা। গফরগাঁও আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু ও ইউএনও এন. এম আব্দুল্লাহ আল মামুন ক্ষুদে বালকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। অভিভাবকরা বলছেন, এই জয় গফরগাঁওয়ের ফুটবলকে আরও একধাপ এগিয়ে নেবে।

ময়মনসিংহ জেলা পর্যায়ের এ আসরে বিভিন্ন উপজেলার দল অংশ নেয়।
#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!