রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে মহান মে দিবস ও
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের গফরগাঁও পৌর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
” শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য ” এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (১ মে) এ কর্মসূচি পালন করা হয়।
সকাল ১০টায় উপজেলার জামতলা মোড় সংলগ্ন উপজেলা জামায়াতের কার্যালয় সামনে থেকে র্যালিটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জামায়াত কার্যালয়ে সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এসময় বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক, সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের অংশ গ্রহণ করেন।
গফরগাঁও পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তানভীর আহমেদ খলিলের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন- পৌর জামায়াতের সেক্রেটারি একলাছ উদ্দিন, উপজেলা জামায়াত নেতা ও সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল আনসারী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাইনুদ্দীন আহমদ,
সেক্রেটারি ফরহাদ মন্ডল, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আশফাক আহমদ খান রাহাতসহ আরো অনেকেই প্রমূখ।
বক্তারা শ্রমিকদের কর্মসংস্থান বৃদ্ধি, শোষণমুক্ত সমাজ গঠন, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শ্রমিকবান্ধব নীতিমালা প্রণয়নের দাবি জানান।
সমাবেশ শেষে শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।
####