গফরগাঁওয়ে আব্দুর রহমান খান ছাত্র কাফেলার সাপ্তাহিক প্রতিযোগিতা শুরু

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মোঃ নুরুজ্জামান খান রানা’র সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত উপজেলার ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসা’র একক ছাত্র সংগঠন “আব্দুর রহমান খান ছাত্র কাফেলার” আয়োজনে সাপ্তাহিক প্রতিযোগিতা আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১ মে) মাদরাসা প্রাঙ্গণে বাদ যোহর থেকে ১৪৪৭–৪৮ হিজরি মোতাবেক ২০২৬–২৭ ঈসায়ী শিক্ষা বর্ষের প্রথম আব্দুর রহমান খান ছাত্র কাফেলার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত মাদরাসা’র মুহতামিম মুফতি মোস্তাফিজুর রহমান (চরবহুলী) এর সভাপতিত্বে উক্ত মাদরাসা’র ছাত্রদের যোগ্য, দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ প্রতিযোগিতায় দ্বীনি জ্ঞানচর্চা, আত্মগঠন ও বুদ্ধিবৃত্তিক বিকাশের উদ্দেশ্যে আয়োজিত এই পর্বে নির্ধারিত সময়ে ছাত্ররা অত্যন্ত সুন্দর ভাবে গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে আলোকপাত করে।

বিষয়গুলো হলো-স্বাধীনতা আন্দোলনে উলামায়ে কেরামের ভূমিকা এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ ﷺ–এর দিকনির্দেশনা।

সভাপতির বক্তব্যে মাদরাসা’র মুহতামিম মুফতি মোস্তাফিজুর রহমান (চরবহুলী) বলেন, সাপ্তাহিক এই প্রতিযোগিতা ইনশাআল্লাহ ছাত্রদের বক্তব্য দক্ষতা, আত্মবিশ্বাস এবং জ্ঞানচর্চাকে আরও সমৃদ্ধ করবে।

##


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!