তারাকান্দায় ৩টি চোরাই মহিষ উদ্ধার

শেয়ার করুন :

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি।।

ময়মনসিংহের তারাকান্দায় এক বাড়ি থেকে ৩টি চোরাই মহিষ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে উপজেলার কামারগাঁও ইউনিয়নের গোপালদারিকেল গ্রামে জিয়াউল হক নোমানের বাড়ি থেকে মহিষগুলো উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বেলোয়া ইউনিয়নের বেরোয়া গ্রামের আলাল উদ্দিন (৬০)-এর গোয়ালঘর থেকে গত ২০ এপ্রিল রাতে ৩টি মহিষ চুরি হয়। এ ঘটনায় তিনি শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
পরে গোপন সংবাদের ভিত্তিতে আলাল উদ্দিন জানতে পারেন, তার চুরি যাওয়া মহিষগুলো তারাকান্দার গোপালদারিকেল গ্রামে নোমানের বাড়িতে রাখা হয়েছে। বিষয়টি তিনি তারাকান্দা থানা পুলিশকে অবহিত করলে পুলিশ অভিযান চালায়।
এএসআই আব্দুল জলিল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাড়ির আঙিনায় বাঁধা অবস্থায় মহিষ তিনটি উদ্ধার করেন। এ সময় নোমান নিজেকে মহিষগুলোর ক্রেতা দাবি করলেও ক্রয়ের কোনো রসিদ দেখাতে পারেননি এবং কৌশলে পালিয়ে যান।
তারাকান্দা থানার এসআই আব্দুল জলিল জানান, অভিযানের সময় নোমানের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক চুরির অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়।
এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উদ্ধার করা মহিষগুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!