রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
সারাদেশের সাথে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতায় গফরগাঁওয়ে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা বুধবার (২১ এপ্রিল) সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ও কঠোর নিরাপত্তায় সম্পন্ন হয়েছে।
পরীক্ষার প্রথম দিনে এসএসসি ও সমমানের পরীক্ষার ১৩৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে বহিস্কৃত হয়নি কোনো পরীক্ষার্থী।
এদিকে পরীক্ষা চলাকালিন সময়ে প্রতিটি কেন্দ্র গুলোতে উপজেলা নির্বাহী অফিসার এন.এম আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি সহ দায়িত্বপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তাদের কেন্দ্র পরিদর্শন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া নজরদারি লক্ষ্য করা যায়।
গফরগাঁও উপজেলা প্রশাসনের এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার নাসির উদ্দিন
সূত্রে জানা গেছে, এবছর উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার ১১টি কেন্দ্রের মধ্যে এসএসসি, দাখিল ও কারিগরি (ভোকেশনাল) মোট ৪ হাজার ৩৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও এসব পরীক্ষার্থীদের মধ্যে বুধবার বাংলা প্রথমপত্র পরীক্ষার দিনে এসএসসি ও সমমানের পরীক্ষার ১৩৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে।
###