ভালুকায় গুলিবর্ষণ ঘটনায় তিন সন্দেহভাজন আটক

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া নারিশ কারখানা এলাকায় গুলির ঘটনায় জড়িত থাকা সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন,  জামিরদিয়া গ্রামের আবদুল আলমের ছেলে জজ মিয়া (৪৫), ইলিয়াস আহাম্মেদ (৫০) ও শফিকুল ইসলামের ছেলে রবিন (২২)। ভালুকা মডেল থানা পুলিশ গত রোববার (১২এপ্রিল) রাতে নিজ এলাকা তাদের আটক করে। গতকাল সোমবার (১৩ এপ্রিল) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক ও ঝুট ব্যবসাকে কেন্দ্র করে পিতা-পুত্রের দ্বন্দের জের ধরে গত রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া নারিশ কারখানা এলাকায় দুই পক্ষের মারামারি ও গুলির ঘটনা ঘটে। এতে, বিএনপি নেতা খোকা মিয়া, খোকন ও বখতিয়ার আহাম্মেদ নাহিম আহত হন। আহত খোকা মিয়া এবং খোকন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, গুলিবর্ষণ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। তবে, ওই ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!