ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম : সভাপতি সাব্বির, সম্পাদক নিপুন

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।

ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের কমিটি গঠন করা হয়েছে। ৬৩ সদস্য বিশিষ্ট ওই কমিটির সভাপতি মো. আ. কাইয়ুম শেখ (সাব্বির) ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে (নিপুণ) নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সুপ্রিম কোর্ট বার এ্যাসোসিয়েশন ভবনে ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের কমিটি আত্মপ্রকাশ হয়।

এ সময় সময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাড. আব্দুল লতিফ
তালুকদার, অ্যাড. খন্দকার হযরত আলী, অ্যাড. শহিদুজ্জামান, মো. ওমর ফারুক, মো. আবুল হোসেন খান, জুয়েলসহ সংগঠনের নেতৃবৃন্দ।

সভাপতি মো. আ. কাইয়ুম শেখ জানান, বৃহত্তর ময়মনসিংহের সাধারণ মানুষের উন্নয়নে কাজ করার উদ্দেশ্যেই এই সংগঠনটি করা হয়েছে। এ সংগঠনের মাধ্যমে আমরা বৃহত্তর ময়মনসিংহসহ সারা দেশের অসহায় মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!