গফরগাঁওয়ে সাহেব আলী একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ঐতিহ্যবাহী সাহেব আলী একাডেমির এসএসসি-২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে সাহেব আলী একাডেমির শিক্ষার্থীদের আয়োজনে ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় একাডেমির প্রাঙ্গণে পরীক্ষার্থীদের
বিদায় সংবর্ধনা এবং দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহেব আলী একাডেমির প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন।

অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, উক্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষক- কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠান সূত্র জানায়, এ বছর সাহেব আলী একাডেমির থেকে মোট ৬৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
#####

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!