গফরগাঁওয়ে গড়াবেড় পাঁচপাই দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ঐতিহ্যবাহী গড়াবেড় পাঁচপাই দাখিল মাদ্রাসার দাখিল-২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

গতকাল বুধবার (৮ এপ্রিল) মাদ্রাসার শিক্ষার্থীদের আয়োজনে ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় মাদ্রাসা প্রাঙ্গণে পরীক্ষার্থীদের
বিদায় সংবর্ধনা এবং দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- গড়াবেড় পাঁচপাই দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ হেলাল উদ্দিন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ- সাংগঠনিক সম্পাদক, গফরগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি ও আসন্ন গফরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনসারুল ইসলাম।

এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যুবদলের নেতৃবৃন্দ, উক্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।



#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!