ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন।।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী ২০২৬ উদযাপন এবং ময়মনসিংহ বিভাগে সংস্কৃতির বিকাশে করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) ত্রিশালের নজরুল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী, এমপি। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মোঃ মাহাবুবুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ, ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের সংসদ সদস্য মাওলানা কামরুল হাসান মিলন এবং ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু। সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য, ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনা জেলার জেলা প্রশাসকবৃন্দ, পুলিশ সুপারবৃন্দ, বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী, এনডিসি।

মতবিনিময় সভায় জাতীয়ভাবে কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন এবং ময়মনসিংহ বিভাগে সংস্কৃতির সার্বিক বিকাশে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা সাংস্কৃতিক কার্যক্রম জোরদার, নতুন প্রজন্মের মধ্যে নজরুলচর্চা বিস্তার এবং আঞ্চলিক সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সভা শেষে এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কার্যকর উদ্যোগ গ্রহণের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *