রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে পাঁচুয়া গ্রামে পূর্ব বিরোধের রিফাত হাসান (২০) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) উপজেলার রাওনা ইউনিয়নের পাঁচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিফাত হাসান পাঁচুয়া গ্রামের আবুল মুনসুরের ছেলে এবং গফরগাঁও সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
রাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাওনা ইউনিয়নের পাঁচুয়া গ্রামের আবুল মুনসুরের ছেলে কলেজ ছাত্র রিফাত হাসানের সঙ্গে প্রতিবেশী মফিজ উদ্দিনের ছেলে মনির হোসেনের বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের ঘটনার জেরে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে রিফাত হাসানকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ।
এসময় তার ডাক-চিৎকারে স্বজনরা খোঁজ পেয়ে এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিফাত হাসান মারা যায়।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আতিকুর রহমান জানান, পূর্ব বিরোধের কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
####