মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাংলিয়াছড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দুপুরে অভিযানে মোঃ সাহবুদ্দীন নামক এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এবং অবৈধভাবে উত্তোলিত প্রায় তিনশত ঘনফুট বালু জব্দ।করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), শ্রীমঙ্গল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহিবুল্লাহ আকন।