গফরগাঁওয়ে মানবতার হাতছানি’র ঈদ সামগ্রী বিতরণ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানবতার হাতছানি’র ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলায় টাঙ্গাব ইউনিয়নের ডাকবাংলা বাজারে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত ‘মানবতার হাতছানি’ নামক সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শফিকুর রহমান, মাওলানা মুজিবুর রহমান, অবসরপ্রাপ্ত সার্জেন্ট রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল রুহুল আমিন, ছাত্রনেতা শারফুজ্জামান, মাওলানা আতিকুর রহমান, আ: গনি মিয়া, আবু সায়িদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় অতিথিরা নিজ হাতে প্রায় ৬১ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে এক কেজি চিনিগুড়া চাউল, এক কেজি চিনি, এক লিটার তেল, দুই প্যাকেট সেমাই ও একটি গোসলের সাবান বিতরণ করেন।

স্থানীয়দের মতে, ঈদকে সামনে রেখে এ ধরনের উদ্যোগ দুস্থ ও অসহায় মানুষের মাঝে স্বস্তি এনে দিয়েছে।

#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *