ভালুকায় বিএনপি নেতা হাতেম খানের উদ্যোগে ১০ হাজার অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।

ময়মনসিংহের ভালুকায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন পৌর বিএনপি আহবায়ক আলহাজ্ব হাতেম খান।

ভালুকা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী চলা এ কার্যক্রমে স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।



এ সময় হাতেম খান বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমার এই ক্ষুদ্র উদ্যোগ। পৌরসভার অসহায় মানুষ যেন অন্তত ঈদের দিনটিতে স্বস্তিতে থাকতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।”তিনি আরও বলেন, “ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

এদিকে, ঈদ সামগ্রী পেয়ে খুশি উপকারভোগীরা হাতেম খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা জানান, এমন উদ্যোগ সমাজের অসহায় মানুষের জন্য অনেক বড় সহায়তা।

অনুষ্ঠানে ভালুকা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *