ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় সীমানা প্রাচীর নির্মাণ করে কেএন্ডকে টপস্ টেক্সটাইলস্ লিমিটেড নামের একটি কারখানার জমি দখলের চেষ্টার অভিযোগ অভিযোগ উঠেছে। ওই ঘটনায় কারখানার কর্মচারী মো. মনিরুজ্জামান বাদি হয়ে স্থানীয় প্রশাসন ও ভালুকা মডেল থানায় আলাদা লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কেএন্ডকে টপস টেক্সটাইলস লিমিটেডের পরিচালক খালেদ জামিল আহমেদ আদেল ভালুকা উপজেলার কাঠাঁলী মৌজার সিএস ২৬৮ নম্বর দাগে ৯১ শতাংশ জমি কিনে প্রায় ৪৫ বছর ধরে ভোগদখলে আছেন। এদিকে, কামরুল ঢালী নামে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি কিছু দিন ধরে ওই জমি জবরদখলের পাঁয়তারা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) তিনি লোকজন নিয়ে সীমানা প্রাচীর তুলে কারখানার ওই জমি জবরদখল শুরু করেন। বিষয়টি স্থানীয় প্রশাসন এবং ভালুকা মডেল থানাকে জানালে পুলিশ ওই নির্মাণ কাজে বাঁধা দেয়।
কারখানার কর্মচারী মনিরুজ্জামান জানান, ভূমি উন্নয়নকর পরিশোধ করে কেএন্ডকে টপস টেক্সটাইলস লিমিটেডের পরিচালক খালেদ জামিল আহমেদ আদেল ওই জমি ৪৫ বছর ধরে ভোগদখলে আছেন। স্থানীয় প্রভাবশালী ও ভূমি ব্যবসায়ী কামরুল ঢালী গায়ের জোরে ওই জমি জবরদখলের চেষ্টা করছেন। পুলিশকে জানানোর পরও প্রাচীরের কাজ অব্যাহত আছে।
অভিযুক্ত কামরুল ঢালী জানান, অন্য কারো নয়। তিনি তার নিজস্ব জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করছেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করে রাখা হয়েছে।