দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি নির্মুল করে সুশাসন প্রতিষ্ঠা করব -আক্তারুজ্জামান বাচ্চু

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এন. এম আব্দুল্লাহ আল মামুন।

মতবিনিময় সভায় এমপি মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি নির্মুল করে সুশাসন প্রতিষ্ঠা করব।

তিনি বলেন, আপনারা জনগণের সেবক। আন্তরিকতার সঙ্গে জনগণের সেবা নিশ্চিত করতে হবে।
দলমত নির্বিশেষে সকল মানুষের সেবা করাই তাঁর প্রধান লক্ষ্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি।

তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ের উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে তিনি প্রশাসনের পাশে থাকবেন। বিভিন্ন দফতরের প্রয়োজন ও চাহিদা লিখিত আকারে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরের সাথে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হবে।
এছাড়া তিনি গফরগাঁওকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক ও উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. স. ম আতিকুর রহমান, পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপি সাবেেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুস ছালাম বেপারী, পাগলা থানা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক আবদুল হামিদ শেখ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন এবং উপজেলার পনেরটি ইউনিয়ন পরিষদের প্রশাসক। এছাড়া বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিশিষ্টজন ও বীর মুক্তিযোদ্ধারাও অনুষ্ঠানে অংশ নেন।

সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
####

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *