ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় পরকিয়া কাজে জড়িত থাকার অভিযোগে এক প্রবাসীর স্ত্রীর খাটের নিচ থেকে আজহার উদ্দিন রাকিব (৩২) নামে এক পুলিশ কর্মকর্তাকে আটক করেন গ্রামমবাসী। পরে তাকে যৌথবাহিনীর কাছে সোপর্দ করা হয়। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার রাজৈ গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত সহকারী উপপরিদর্শক (এএসআই) আজহার উদ্দিন রাকিব ওই গ্রামের আবুল কাসেমের ছেলে। তিনি বর্তমানে কিশোরগঞ্জ সদর থানায় কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজহার উদ্দিন রাকিব (৩২) ও প্রবাসীর স্ত্রী (২৩) একই এলাকার বাসিন্দা হওয়ায় দীর্ঘদিন ধরে তাদের মাঝে পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। ঘটনার রাতে এএসআই আজহার উদ্দিন রাকিব ওই নারী ঘরে প্রবেশ করেন। রাত আনুমানিক দেড়টার দিকে তাদের অনৈতিক সম্পর্কে জড়িত থাকার সন্দেহ হলে স্থানীয় লোকজন ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীসহ ওই পুলিশ কর্মকর্তাকে হাতেনাতে আটক করে গ্রামবাসি। পরে সেনাবাহিনীকে খবর দিলে সকাল ৭ টার দিকে ঘটনাস্থলে গিয়ে আটককৃত পুলিশ কর্মকর্তা ও প্রবাসীর স্ত্রীকে উদ্ধার করে ভালুকা মডেল থানায় হস্তান্তর করেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার পর দু’জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।