নির্বাচনে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও ইসলামী মূল্যবোধের বিজয় – এডঃ নূরুল ইসলাম খান।

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।

জাতীয় সংসদ নির্বাচনে নিরংকুশ বিজয় লাভের জন্য বিএনপির চেয়ারম্যান জননেতা তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব, সাবেক পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান বলেন, নির্বাচনে প্রদত্ত এ রায়ের মাধ্যমে দেশ প্রেমিক জনগণ স্বাধীনতা, ৭১এর মহান মুক্তিযুদ্ধ ও ইসলামী মূল্যবোধের স্বপক্ষের শক্তিকে বিজয়ী করেছে।

গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) বিকেলে রাজধানীর রামপুরায় ইসলামী গণতান্ত্রিক পার্টির মহিলা অংগ সংগঠন গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দলের মহাসচিব এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান আরো বলেন, নির্বাচনে বিজয়ী দলের নেতা ও আগামী দিনের সরকার প্রধানকে মনে রাখতে হবে গণ অভ্যূত্থান মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল। কিন্তু রাষ্ট্র গঠন সবসময় সংযমের কাজ। তাই নতুন সরকারকে সফল হতে হলে এটাও মনে রাখতে হবে রাষ্ট্র কোন একটি দলের নয়, এটি সবার। তাই প্রতিহিংসার পরিবর্তে শান্তি ও সংস্কার এবং দলীয়করণের পরিবর্তে পেশাদারিত্বের নীতিতে এগিয়ে যাওয়াই আজ দেশবাসীর প্রত্যাশা।

দলের প্রেসিডিয়াম সদস্য আফরিনা পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী মাসুদ আহম্মেদ ও ভাইস চেয়ারম্যান ফেরদৌসী উম্মে আম্বিয়া।
এছাড়াও বক্তব্য রাখেন, উইলি খন্দকার, জেবুন্নেছা জেবা, আজিজা সুলতানা, ইফফাত আরা, নিশি সুলতানা ও আকলিমা প্রমূখ।
#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *