প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ৯, ২০২৬ সময়ঃ ৯:২৩ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।
ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব ও সাবেক পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান আসন্ন নির্বাচনে স্বাধীনতা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে বিজয়ী করতে ধানের শীষ মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারী) সকালে রাজধানীর টিকাটুলিতে ইসলামী গণতান্ত্রিক পার্টির ঢাকা দক্ষিন মহানগর শাখার নেতৃবৃন্দের সাথে এক জরুরী সভায় তিনি এ আহবান জানান।
দলের মহাসচিব এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান আরো বলেন, প্রথমত গণতন্ত্রের স্বার্থে আসন্ন নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণ মূলক নিরপেক্ষ নির্বাচন হওয়া বাঞ্ছনীয় ছিল। কিন্তু স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির উত্থান ঘটানোর পরিকল্পনায় তা বাধাগ্রস্ত হয়েছে। এর ফলশ্রুতিতে এ নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্যতা পাবে না।
এমনি পরিস্থিতিতে ইসলামী গণতান্ত্রিক পার্টি নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকলেও যেহেতু আমরা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনীতি করি তাই আসন্ন নির্বাচনে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের দল বিএনপির মনোনীত এমপি প্রার্থীদের ধানের শীষ মার্কায় ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি।
দলের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা দক্ষিণ মহানগর শাখার সভাপতি কাজী মাসুদ আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় আরও বক্তব্য রাখেন দলের অতিরিক্ত মহাসচিব মোঃ ওমর ফারুক ও ভাইস চেয়ারম্যান ফেরদৌসী উম্মে আম্বিয়া প্রমূখ।
###

