প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ৬, ২০২৬ সময়ঃ ৯:৪৪ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার
কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজে আয়োজিত এ কর্মসূচিতে ডায়াবেটিস, নারী ও শিশু, মেডিসিন, গাইনি, চর্ম, অর্থপেডিক্স, সার্জারি, নাক, কান, গলাসহ বিভিন্ন রোগে আক্রান্তদের ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কো-অর্ডিনেটর ডাঃ মোঃ মেহেদী হাসান ও ড্যাব ময়মনসিংহ বিভাগের
সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ সায়েম মনোয়ার।
দিনব্যাপী এই আয়োজনে বিপুলসংখ্যক রোগী সেবা গ্রহণ করেন। স্থানীয়রা এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।
####

