প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ১, ২০২৬ সময়ঃ ৬:৩২ অপরাহ্ণ

Spread the love

মোঃ জাকির হোসেন।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ফ্রেব্রুয়ারি) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান । এছাড়া উপস্থিত ছিলেন সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ সহ উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী, এনডিসি, জনাব মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, ময়মনসিংহ। মতবিনিময় সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে আয়োজনের লক্ষ্যে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ হতে গৃহীত কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিকল্পনা ও চ্যালেঞ্জ মোকাবেলায় গৃহীত পদক্ষেপ সমূহের বিস্তারিত প্রেজেন্টেশন তুলে ধরেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইফুর রহমান।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com