গফরগাঁওয়ে ৯ম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে নন-গেজেটেড সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত ৯ম জাতীয় বেতন স্কেল-২০২৫ বাস্তবায়নের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে গফরগাঁও উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের সর্বস্তরের কর্মচারীবৃন্দ আয়োজনে এ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা বদরুল আলম, উপজেলা ইঞ্জিনিয়ার অফিসের কেরানি জসিম উদ্দিন, আবু তালেব, ওমর ফারুক, আবু রায়হান, জুয়েল ও সবুজ প্রমূখ।

বক্তারা ৯ম জাতীয় বেতন স্কেল নির্বাচনের আগেই প্রজ্ঞাপন প্রকাশ করে দ্রুত বাস্তবায়নের জন্য জোর দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেয়ার হুঁশিয়ারি দেন তারা।
#


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *