প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ১, ২০২৬ সময়ঃ ৫:৪২ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ি চাপায় বাচ্চু মিয়া (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভান্ডাব গ্রামে।
স্থানীয় সূত্রে জান যায়, শনিবার রাতে ভালুকা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ভান্ডাব গ্রামের মৃত বাদু মন্ডলের ছেলে বাচ্চু মিয়া (৭০) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌরসভার ভান্ডাব এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ওসি ইসতিয়াক আহমেদ জানান, নিহতের লশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com